ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। তিনি বরগুনা-২ আসন থেকে একাধিকবার নির্বাচিত প্রতিনিধি।
বিজ্ঞাপন
সোমবার (২ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়। নুরুল ইসলাম মনি বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ঘোষিত ফলাফলে দেখা যায় দলটি দুই তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয়ী হয়। গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।








