সৌদি আরবের খেজুর যাচ্ছে সারাদেশে, কোন জেলায় কত বরাদ্দ?

সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া ১২ হাজার ৫০০ কার্টুন খেজুর দেশের বিভিন্ন জেলায় বিতরণের জন্য বরাদ্দ দিয়েছে সরকার। বাংলাদেশকে এই খেজুর উপহার হিসেবে দিয়েছে সৌদি সরকারের মানবিক সহায়তা সংস্থা কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার।
বিজ্ঞাপন
সরকারি নির্দেশনা অনুযায়ী এসব খেজুর জেলা প্রশাসকদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে এবং নির্ধারিত তালিকা অনুসারে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের মাধ্যমে তা বিতরণ করা হবে। সম্প্রতি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সরকারি তালিকা অনুযায়ী ঢাকা জেলায় ২৯৭ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে ১০১, গাজীপুরে ১০৩, মুন্সিগঞ্জে ১৮০, মানিকগঞ্জে ১৭১, নরসিংদীতে ১৮৮ এবং টাঙ্গাইলে ৩১৮ কার্টুন খেজুর দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
একই বিভাগের অন্যান্য জেলায় কিশোরগঞ্জে ২৮৭, ফরিদপুরে ২১৪, গোপালগঞ্জে ১৭৫, মাদারীপুরে ১৫৭, শরীয়তপুরে ১৭৩ এবং রাজবাড়ীতে ১১০ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।
ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জেলায় ৩৮৪ কার্টুন, নেত্রকোনায় ২২৬, জামালপুরে ১৭৭ এবং শেরপুরে ১৩৭ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি বরাদ্দ পাওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে কুমিল্লা—৫২০ কার্টুন এবং চট্টগ্রাম—৫১৮ কার্টুন। এছাড়া কক্সবাজারে ১৮৭, রাঙ্গামাটিতে ১৩০, খাগড়াছড়িতে ৯৭, বান্দরবানে ৯০, ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৭, চাঁদপুরে ২৩৫, নোয়াখালীতে ২৪৩, লক্ষ্মীপুরে ১৫৪ এবং ফেনীতে ১১২ কার্টুন খেজুর দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রাজশাহী বিভাগে রাজশাহীতে ১৯০ কার্টুন খেজুর বরাদ্দ করা হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১১৬, নওগাঁয় ২৫৯, নাটোরে ১৩৫, পাবনায় ১৯৬, সিরাজগঞ্জে ২২১, বগুড়ায় ২৯১ এবং জয়পুরহাটে ৮১ কার্টুন খেজুর দেওয়া হয়েছে।
রংপুর বিভাগে রংপুরে ২০১ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি কুড়িগ্রামে ১৯২, নীলফামারীতে ১৬১, গাইবান্ধায় ২১৪, লালমনিরহাটে ১১৬, দিনাজপুরে ২৭৪, ঠাকুরগাঁওয়ে ১৪১ এবং পঞ্চগড়ে ১১২ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।
খুলনা বিভাগে খুলনায় ১৮২, বাগেরহাটে ২০৩, সাতক্ষীরায় ২০৭, যশোরে ২৪৭, ঝিনাইদহে ১৭৫, মাগুরায় ৯২, নড়াইলে ১০১, কুষ্টিয়ায় ১৭৪, মেহেরপুরে ৫১ এবং চুয়াডাঙ্গায় ১০৫ কার্টুন খেজুর দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বরিশাল বিভাগে বরিশালে ২৩৪, পটুয়াখালীতে ২০২, ভোলায় ১৮৭, পিরোজপুরে ১৩৯, বরগুনায় ১১০ এবং ঝালকাঠিতে ৮২ কার্টুন খেজুর বরাদ্দ করা হয়েছে।
সিলেট বিভাগে সিলেটে ২৯০ কার্টুন খেজুর দেওয়া হয়েছে। এছাড়া হবিগঞ্জে ২০৬, মৌলভীবাজারে ১৭৮ এবং সুনামগঞ্জে ২৩৪ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
জেলাগুলোর পাশাপাশি ঢাকার মাস্তুল ফাউন্ডেশনকে ১৮৫ কার্টুন, ঢাকায় অবস্থিত সৌদি আরব দূতাবাসকে ৫০ কার্টুন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে ১৫ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।
সরকারি সূত্র জানিয়েছে, সৌদি আরবের পক্ষ থেকে দেওয়া এই উপহার মানবিক সহায়তার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিতরণ করা হবে এবং জেলা প্রশাসনের মাধ্যমে তা প্রয়োজন অনুযায়ী মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হবে।








