Logo

সংবিধান সংস্কার পরিষদ বিষয়ক সিদ্ধান্ত নেবে সংসদ: সালাহউদ্দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ, ২০২৬, ১৬:১২
সংবিধান সংস্কার পরিষদ বিষয়ক সিদ্ধান্ত নেবে সংসদ: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, জাতীয় সংসদে সংবিধান সংস্কার পরিষদ সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

শনিবার (১৪ মার্চ) সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে সংসদের প্রথম অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, নতুন আইন প্রণয়ন, রাষ্ট্রপতির ভাষণের ওপর কত ঘণ্টা আলোচনা হবে—এসব বিষয় সমন্বয় করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানিয়েছেন, আগামীকাল রোববার (১৫ মার্চ) অধিবেশন শেষে সংসদ মুলতবি হবে এবং ঈদের পর ২৯ মার্চ থেকে পুনরায় অধিবেশন শুরু হবে। এপ্রিল মাসজুড়ে সংসদের কার্যক্রম চলমান থাকবে।

এছাড়া তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানো হবে। সেখানে যাচাই-বাছাই করে একটি প্রতিবেদন তৈরি করা হবে এবং তা সংসদে উত্থাপন করা হবে। এ পদক্ষেপের মাধ্যমে অধ্যাদেশগুলোর প্রাসঙ্গিকতা ও প্রয়োগ বিষয়ক সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী এই বৈঠকে সংসদের কার্যক্রমকে আরও স্বচ্ছ ও পরিকল্পিতভাবে পরিচালনা করার গুরুত্বেও গুরুত্বারোপ করেছেন। এছাড়া সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আগ্রহী সবাইকে বিষয়টি পর্যবেক্ষণ করতে বলেও তিনি জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD