Logo

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ, ২০২৬, ১২:১৩
সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

সংবিধান অনুযায়ী ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরুর আগে সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এদিন সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কোনো সংস্কার পরিষদের অধিবেশন নয়। সংবিধান অনুযায়ী এমন কোনো পরিষদের অস্তিত্ব নেই এবং বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

তিনি আরও জানান, সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নিজেদের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন, যাতে তাদের দায়িত্ব পালনে নিরপেক্ষতা বজায় থাকে।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমদ বলেন, যদি গণভোটের মাধ্যমে কোনো সিদ্ধান্ত আসে এবং সেটি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে আগে সংবিধান সংশোধন করতে হবে। এ বিষয়ে সংসদে আলোচনা হবে। সংবিধান সংশোধনের পর প্রয়োজন হলে পরিষদ গঠন, শপথ গ্রহণসহ পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD