Logo

অকটেন, পেট্রোল ও ডিজেল নিয়ে বড় সুখবর দিল সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ, ২০২৬, ১২:০৪
অকটেন, পেট্রোল ও ডিজেল নিয়ে বড় সুখবর দিল সরকার
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাধারণ মানুষ, কৃষক এবং পরিবহন খাতের জন্য স্বস্তির খবর দিয়েছে সরকার। পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রির ক্ষেত্রে এতদিন যে রেশনিং ব্যবস্থা ও বিভিন্ন ধরনের বিধিনিষেধ চালু ছিল, তা সম্পূর্ণভাবে প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (১৫ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, রোজার ঈদ এবং বর্তমান কৃষি পরিস্থিতির কথা বিবেচনা করে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে আর কোনো রেশনিং থাকবে না। রবিবার থেকেই দেশের সকল ফিলিং স্টেশনগুলোতে আগের মতো স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ ও বিক্রি শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে সাধারণ গ্রাহকরা এখন থেকে তাদের প্রয়োজন অনুযায়ী যেকোনো পরিমাণ জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন।

বিজ্ঞাপন

এদিকে জ্বালানি তেলের সম্ভাব্য মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, সে বিষয়েও ব্রিফিংয়ে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, তেলের দাম বাড়বে কি না—এ নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ থাকা স্বাভাবিক। তবে বর্তমান পরিস্থিতিতে সরকার জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জন নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, তেলের দাম বাড়বে কি বাড়বে না—এ নিয়ে উদ্বেগ থাকা অস্বাভাবিক কিছু নয়। তবে সরকার বর্তমানে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD