Logo

তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ উর রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ, ২০২৬, ১৭:১৮
তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ উর রহমান
ডা. জাহেদ উর রহমান | ফাইল ছবি

সরকারের উপদেষ্টাদের দপ্তর বণ্টন পুনর্গঠন করা হয়েছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। প্রতিমন্ত্রী পদমর্যাদায় এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন ডা. জাহেদ উর রহমান।

রবিবার (১৫ মার্চ) তিনি ফেসবুকে একটি পোস্টে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি আমার ওপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও সংযুক্ত হওয়ায় সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছি।

বিজ্ঞাপন

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ তাকে পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিযুক্ত করেছিল। নতুন দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি এখন সরকারের কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় যুক্ত হচ্ছেন, বিশেষ করে তথ্য, সম্প্রচার ও সংস্কৃতি খাতের নীতি নির্ধারণ ও বাস্তবায়নে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD