Logo

বক্তব্য দেওয়ার সময় জামায়াত আমিরকে থামিয়ে দিলেন স্পিকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ, ২০২৬, ১৬:৪৪
বক্তব্য দেওয়ার সময় জামায়াত আমিরকে থামিয়ে দিলেন স্পিকার
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে নির্ধারিত কার্যসূচির বাইরে গিয়ে বক্তব্য দিতে গেলে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

রবিবার (১৫ মার্চ) সংসদের প্রশ্নোত্তর পর্বে এই ঘটনা ঘটে। এদিন জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে একটি প্রশ্ন উত্থাপনের জন্য ফ্লোর দেওয়া হয়। কিন্তু তিনি বক্তব্য শুরু করার আগেই ডা. শফিকুর রহমান নিজ আসন থেকে দাঁড়িয়ে কথা বলা শুরু করেন।

বিরোধীদলীয় নেতা তার বক্তব্যে বলেন, একটি বিশেষ প্রেক্ষাপটে এবং জুলাই গণ-অভ্যুত্থানের মহান আত্মত্যাগের মধ্য দিয়ে এই সংসদ গঠিত হয়েছে। এই সংসদের কাছে দেশের আপামর জনসাধারণের প্রত্যাশা অনেক বেশি।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, একই দিনে দেশে দুটি গুরুত্বপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে—সংসদ নির্বাচন এবং গণভোট—যা বাংলাদেশের ইতিহাসে অনন্য ঘটনা।

ডা. শফিকুর রহমান বিস্তারিত রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরতে গিয়েই স্পিকার হস্তক্ষেপ করেন। সংসদীয় রীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্পিকার তাকে বসার জন্য অনুরোধ করেন এবং বলেন, এখন প্রশ্নোত্তর পর্ব চলছে। নির্ধারিত প্রশ্নের বাইরে অন্য কোনো আলোচনার সুযোগ এই মুহূর্তে নেই।

বিজ্ঞাপন

স্পিকার আশ্বস্ত করেন, প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর ডা. শফিকুর রহমানকে তার বক্তব্য উপস্থাপনের পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD