রাষ্ট্রের মালিক জনগণ, আমরা মূলত জনগণের সেবক: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রের প্রকৃত মালিক হলো জনগণ। আমরা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছি, আমারা মূলত জনগণের সেবক। শনিবার (১৪ মার্চ) রাজধানীর দক্ষিণখান থানার ৪৭ নম্বর ওয়ার্ডে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রশিদ গ্রুপের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত মানবিকতার পরিচয় রয়েছে। সমাজের বিত্তবানদের অনুরোধ, তারা অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ।
বিজ্ঞাপন
তিনি জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটানোর জন্য প্রতি বছর এ ধরনের উদ্যোগ নেওয়া হয় এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও রশিদ গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন রতন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, গবেষণা সেলের সদস্য ড. আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রায় দুই হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মন্ত্রী ও উপস্থিতরা সবাই মনে করিয়ে দিয়েছেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই সমাজে সত্যিকারের মানবিকতার পরিচয়।








