খাল খননে দুর্নীতির কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী

খাল খনন কর্মসূচিতে কোনো ধরনের দুর্নীতি গ্রহণযোগ্য নয় বলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার। এ বিষয়টি রবিবার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বিজ্ঞাপন
মন্ত্রী জানান, খাল খননের জন্য বরাদ্দকৃত অর্থ যেন সঠিকভাবে ব্যবহৃত হয় এবং কোনো ধরনের অপচয় না ঘটে, সে বিষয়ে সরকার সর্বদা সতর্ক রয়েছে।
তিনি আরও বলেন, আমরা খাল খনন কার্যক্রমের প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করবো এবং দুর্নীতি চিহ্নিত হলে জিরো টলারেন্স নীতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানান, আগামীকাল (১৬ মার্চ) একযোগে সারা দেশের ৫৪টি জেলায় খাল খনন কর্মসূচি শুরু হবে। বিশেষভাবে দিনাজপুরের কাহারুল উপজেলার শাহাপাড়া খাল উদ্বোধন শেষে সেখানে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া জেলা সদরেও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে।
মন্ত্রী বলেন, এই কর্মসূচি শুধু খাল খননের মাধ্যমে সেচ ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণে সহায়তা করবে না, বরং এলাকার কৃষি ও বাসিন্দাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার খাল খনন প্রকল্পের প্রতিটি ধাপকে স্বচ্ছ ও কার্যকর রাখতে নজরদারি জোরদার করবে।








