Logo

১৭ বছর পর দেশে ঈদ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ, ২০২৬, ১২:৩১
১৭ বছর পর দেশে ঈদ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এই জামাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে ঈদের নামাজ আদায় করবেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।

তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহেই সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়া বা অতিবৃষ্টির কারণে সেখানে নামাজ আয়োজন সম্ভব না হলে বিকল্প হিসেবে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেন্দ্রীয় ঈদ জামাত আয়োজনের জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন যৌথভাবে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। নগরবাসীর নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও পানি সরবরাহসহ সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, ঐতিহ্যবাহী জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে ঈদের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। বৃষ্টির মধ্যেও যাতে মুসল্লিদের নামাজ আদায়ে সমস্যা না হয়, সে জন্য প্যান্ডেলের ভেতরে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ঈদের দিন জনসমাগম ও শৃঙ্খলা বজায় রাখতে জাতীয় ঈদগাহ সংলগ্ন সড়কগুলোতে ট্রাফিক চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD