Logo

ঈদের দিনে কেমন থাকবে আবহাওয়া, যা জানা গেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ মার্চ, ২০২৬, ১৩:০১
ঈদের দিনে কেমন থাকবে আবহাওয়া, যা জানা গেল
ছবি: সংগৃহীত

চলছে পবিত্র রমজান মাস। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী শুক্র বা শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। এই দুই দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

বিশেষ করে ঈদের দিন বা এর আশপাশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কোথাও কোথাও ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিও হতে পারে।

বুধবার (১৮ মার্চ) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ২০ মার্চ (শুক্রবার) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

এর সঙ্গে থাকতে পারে বজ্রপাতসহ বৃষ্টি। একই সময়ে খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে। এই সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, ফলে গরমের তীব্রতা কিছুটা কমে স্বস্তি মিলতে পারে।

পরদিন ২১ মার্চ (শনিবার) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

বিজ্ঞাপন

এ সময় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সব মিলিয়ে ঈদের দিন আবহাওয়া পুরোপুরি প্রতিকূল না হলেও দেশের বিভিন্ন অঞ্চলে আংশিক বৃষ্টি ও ঝড়ো হাওয়ার প্রভাব থাকতে পারে, তাই বাইরে বের হওয়ার সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD