Logo

রাজধানীতে ছিনতাইকারীর টানে চলন্ত রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ, ২০২৬, ১৮:৪৫
রাজধানীতে ছিনতাইকারীর টানে চলন্ত রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগে মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় ছিনতাইকারীর টানে ভ্যানিটি ব্যাগ ধরে টান দিলে চলন্ত অটোরিকশা থেকে পড়ে গিয়ে মুক্তা আক্তার (২১) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী লিমন হোসেন জানান, সকালে মার্কেট করে অটোরিকশায় বাসায় ফেরার পথে তুরাগ মেট্রো রেল সংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা তার স্ত্রীর ব্যাগ ধরে টান দেয়।

বিজ্ঞাপন

এতে তিনি রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে পরে অন্য হাসপাতালে এবং সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামে। বর্তমানে তারা দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD