Logo

জুমাতুল বিদায় বৃষ্টির মাঝেও বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ মার্চ, ২০২৬, ১৪:৪২
জুমাতুল বিদায় বৃষ্টির মাঝেও বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসের শেষ জুমা ‘জুমাতুল বিদা’ উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নেমেছিল ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। শুক্রবার (২০ মার্চ) দিনভর বৃষ্টি থাকলেও তা উপেক্ষা করে হাজারো মানুষ জুমার নামাজ আদায়ে ছুটে আসেন মসজিদ প্রাঙ্গণে।

বিজ্ঞাপন

দুপুর ১২টা থেকেই মুসল্লিদের আগমন শুরু হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মসজিদের ভেতর ও আশপাশের এলাকা ভরে ওঠে ইবাদতপ্রাণ মানুষের উপস্থিতিতে। দূর-দূরান্ত থেকে আসা অনেক মুসল্লিই রমজানের শেষ জুমার নামাজ জাতীয় মসজিদে আদায় করতে এসেছেন।

দুপুর ১টার আগেই মসজিদের প্রধান নামাজের স্থান পূর্ণ হয়ে যায়। আজান দেওয়ার পর নিচতলাসহ অন্যান্য অংশেও জায়গা করে নেন মুসল্লিরা। যদিও বৃষ্টির কারণে অন্যান্য বছরের তুলনায় উপস্থিতি কিছুটা কম ছিল বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এদিন জুমার নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক। নামাজ শেষে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে দেশ-জাতির শান্তি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং আখিরাতের মুক্তির জন্য দোয়া করা হয়।

অনেক মুসল্লিকে নামাজ শেষে নিজেদের পরিবার-পরিজন ও প্রয়াত স্বজনদের আত্মার মাগফিরাত কামনায় দান-খয়রাত করতে দেখা গেছে। আবেগঘন পরিবেশে অনেকে চোখের জলে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন।

বিজ্ঞাপন

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রমজান মাসের প্রতিটি দিনই বিশেষ মর্যাদাপূর্ণ। তার মধ্যে জুমার দিন সাপ্তাহিক ইবাদতের শ্রেষ্ঠ সময় হিসেবে বিবেচিত। আর রমজানের শেষ জুমা ‘জুমাতুল বিদা’ হওয়ায় এর গুরুত্ব আরও বেড়ে যায়। এই দিনটি মুসল্লিদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সম্মানের, যা তাদের ধর্মীয় আবেগকে আরও গভীরভাবে নাড়া দেয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD