Logo

সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ মার্চ, ২০২৬, ১২:৩৮
সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের উৎসবে দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সকাল অনুষ্ঠিত এ অনুষ্ঠান আয়োজন করা হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।

বিজ্ঞাপন

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠান শুরুর আগ থেকেই নির্ধারিত সময়ের আগে মানুষের ঢল নামে রাষ্ট্রীয় অতিথি ভবন অভিমুখে, যেখানে কূটনীতিক, শিক্ষাবিদ ও সাধারণ নাগরিকরা প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানাতে উপস্থিত হন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন। এরপর সরাসরি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসে দেশের মানুষদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

এভাবে ঈদের দিনে দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে প্রধানমন্ত্রী দেশের ঐক্য, ভ্রাতৃত্ব ও আনন্দের বার্তা প্রদান করেছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD