আতঙ্ক নয়, প্রয়োজন অনুযায়ী জ্বালানি নেয়ার আহ্বান মন্ত্রীর

দেশে জ্বালানি তেল নিয়ে প্যানিক না হয়ে প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিজ্ঞাপন
সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জ্বালানি নিয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। দেশে পর্যাপ্ত তেল রয়েছে এবং সরবরাহ অব্যাহত আছে। তিনি জনগণকে প্রয়োজনের অতিরিক্ত তেল না কেনার আহ্বান জানান।
মন্ত্রী জানান, সরকার ভর্তুকি দিয়েও জ্বালানি তেল আমদানি অব্যাহত রেখেছে। বর্তমান পরিস্থিতিতে দাম বাড়ানো হয়নি, যাতে সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়ে। তিনি বলেন, সবাই সহযোগিতা করলে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হবে না।
বিজ্ঞাপন
সরবরাহ পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, গত বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। ঈদের কারণে দুদিন সরবরাহ কার্যক্রম বন্ধ থাকায় সাময়িক চাপ তৈরি হয়েছিল, তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
এদিকে, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা উদ্বেগের কারণে দেশের পেট্রোল পাম্পগুলো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ দাবি জানিয়েছে।








