Logo

তেলের পর্যাপ্ত মজুত আছে, বাড়তি চাহিদায় সাময়িক সংকট: জ্বালানি মন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ, ২০২৬, ১১:১৪
তেলের পর্যাপ্ত মজুত আছে, বাড়তি চাহিদায় সাময়িক সংকট: জ্বালানি মন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, তবে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িক সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ মার্চ) ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, সরবরাহ স্বাভাবিক থাকলেও চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ডিমান্ড ও সাপ্লাইয়ের মধ্যে সাময়িক ব্যবধান তৈরি হয়েছে। তার ভাষায়, “চাহিদা বাড়লে কিছুটা চাপ তৈরি হবেই, এটি স্বাভাবিক বিষয়।”

বিজ্ঞাপন

তিনি বলেন, তেলের অভাবে কোনো পরিবহন বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেনি। ঈদের সময় দেশজুড়ে যাতায়াতে কোনো সমস্যা হয়নি উল্লেখ করে তিনি বলেন, বাস্তবে বড় কোনো সংকট নেই। তবে অপ্রয়োজনীয়ভাবে তেল মজুত না করার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, জ্বালানি সংকট দেশের তৈরি নয়, এটি বৈশ্বিক পরিস্থিতির প্রভাব। তাই সবাইকে সাশ্রয়ী হতে হবে।

তেলের দাম বাড়ানোর বিষয়ে তিনি বলেন, এ সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নয়; এটি এনার্জি রেগুলেটরি কমিশনের এখতিয়ার। এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD