Logo

১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা প্রাধান্য পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ, ২০২৬, ১২:৩৮
১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা প্রাধান্য পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে জুলাইয়ের জনআকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ মার্চ) সংসদে গঠিত বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের জন্য ইনডেমনিটি দেওয়া হয়েছে, বিষয়টি গ্রহণ করা হবে। পাশাপাশি আগের সরকারের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণের বিষয়গুলোও পর্যালোচনায় আনা হবে। সব দিক বিবেচনা করে পর্যবেক্ষণ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এর আগে জামায়াতে ইসলামের সিনিয়র নায়েব আমির মুজিবুর রহমান জানান, সংবিধান ও জন আকাঙ্ক্ষার পরিপন্থি কোনো অধ্যাদেশে সুপারিশ করবে না দলটি।

সংসদ অধিবেশনের প্রথম দিনেই অধ্যাদেশ যাচাই-বাছাই করতে ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি জয়নাল আবদিন। এটি কমিটির প্রথম সভা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD