Logo

আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব বাড়ানোর নির্দেশ আইজিপির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ, ২০২৬, ১৪:১৪
আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব বাড়ানোর নির্দেশ আইজিপির
ছবি: সংগৃহীত

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখতে পুলিশ সদস্যদের দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী প্রথম কর্মদিবসে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

আইজিপি তার বক্তব্যে এবারের ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও স্বস্তিদায়ক করতে পুলিশ সদস্যদের ভূমিকার প্রশংসা করেন।

তিনি বলেন, হাইওয়ে পুলিশ, ট্রাফিক বিভাগ এবং জেলা পুলিশের সদস্যরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় মানুষ নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পেরেছে এবং উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন

এই সাফল্যের ধারা ভবিষ্যতেও বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি জননিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকরভাবে কাজ করার নির্দেশনা দেন।

অনুষ্ঠানে পুলিশ প্রধান হেডকোয়ার্টার্সে কর্মরত বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি সকলের কর্মউদ্দীপনা বাড়াতে ঈদোত্তর শুভেচ্ছা জানান।

পুনর্মিলনী অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত আইজিরা, ঢাকার বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD