Logo

এবার জীবনের অন্যতম সেরা ঈদ কাটিয়েছি: ইসি আনোয়ারুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ, ২০২৬, ১৫:০৪
এবার জীবনের অন্যতম সেরা ঈদ কাটিয়েছি: ইসি আনোয়ারুল
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন ছুটি শেষে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘ বিরতির পর মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ফিরে কাজে যোগ দেন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা।

বিজ্ঞাপন

এদিন সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এক ঈদ-পরবর্তী পুনর্মিলনী সভার আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই সভায় কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

সভায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ঈদের অভিজ্ঞতা নিয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, এবারের ঈদটি ছিল আমার জীবনের অন্যতম সেরা একটি ঈদ।

বিজ্ঞাপন

জাতীয়ভাবে একটি সুন্দর নির্বাচন সম্পন্ন করার পর সহকর্মীদের সঙ্গে ঈদের নামাজ আদায় ও উৎসব ভাগাভাগি করতে পারা তার জন্য বিশেষ আত্মতৃপ্তির বিষয় ছিল বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন উপস্থিত না থাকলেও অন্য চার নির্বাচন কমিশনার সভায় অংশ নেন। তারা হলেন— আবদুর রহমানেল মাসউদ, তাহমিদা বেগম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিজ্ঞাপন

দীর্ঘ ছুটির পর সহকর্মীদের ফিরে পেয়ে সভাস্থলে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় ও আনন্দঘন পরিবেশ তৈরি হয়। উপস্থিত কর্মকর্তারা জানান, এ ধরনের পুনর্মিলনী কর্মপরিবেশকে আরও সৌহার্দ্যপূর্ণ করে তোলে এবং সবাইকে নতুন উদ্যমে কাজ করতে অনুপ্রাণিত করে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD