Logo

২৫ মার্চের রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাকআউট’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ, ২০২৬, ১৬:০২
২৫ মার্চের রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাকআউট’
ছবি: সংগৃহীত

১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতের স্মরণে দেশব্যাপী এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে সংঘটিত গণহত্যার প্রতি শ্রদ্ধা জানানো হবে।

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশে এই ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে। এ সময় নাগরিকদের স্বতঃস্ফূর্তভাবে আলো নিভিয়ে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তবে কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই কর্মসূচির বাইরে থাকবে। বিশেষ করে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), জরুরি সেবা প্রদানকারী সংস্থা এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলোকে ব্ল্যাকআউটের আওতার বাইরে রাখা হয়েছে, যাতে নিরাপত্তা ও জরুরি কার্যক্রমে কোনো ব্যাঘাত না ঘটে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নৃশংস সামরিক অভিযান চালায়। ওই রাতে নিরস্ত্র বাঙালিদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়, যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে বিবেচিত।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD