Logo

সুশাসন নিশ্চিতে ইতিহাস চর্চা করবে সরকার: তথ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ, ২০২৬, ১৫:৫৩
সুশাসন নিশ্চিতে ইতিহাস চর্চা করবে সরকার: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন | ফাইল ছবি

দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য ইতিহাস শিক্ষার ধারাবাহিক চর্চাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনায় সঠিক দিকনির্দেশনা পাওয়া সম্ভব, তাই বর্তমান সরকার এই চর্চাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এই আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে দশম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। এসব নির্বাচনের ঘটনাপ্রবাহ খতিয়ে দেখলে ফ্যাসিবাদের উৎস ও বিকাশ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এই গবেষণা ভবিষ্যতে গণতন্ত্র রক্ষায় প্রতিরোধমূলক ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে এখনো চূড়ান্ত সমাধান আসেনি। আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিষয়টি খোলা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে তিনি বলেন, জনগণের একটি বড় অংশ দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে মত দিচ্ছে এবং এই দাবিকে সাংবিধানিক কাঠামোর মধ্যে পুনঃপ্রতিষ্ঠার জন্য রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD