Logo

স্বাধীনতা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ, ২০২৬, ১৩:৫৩
স্বাধীনতা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী। বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই ডাকটিকিট উন্মোচন করা হয়।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা ২ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছে কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।

ডাকটিকিট উন্মোচন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এদিকে প্রধানমন্ত্রীর কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেল ৪টায় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রেস সচিব আরও জানান, সাধারণত প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এবার স্বাধীনতা ও জাতীয় দিবস বৃহস্পতিবার পড়ায় বৈঠকটি একদিন এগিয়ে আনা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD