Logo

মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ, ২০২৬, ১৫:২৩
মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান
ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৬ মার্চ) এক বার্তায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ শুভেচ্ছা জানায়।

বিজ্ঞাপন

বার্তায় বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানানো হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

এছাড়া দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD