Logo

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ, ২০২৬, ১৮:০০
সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, “আমি সশস্ত্র বাহিনীর ফ্যামিলির সন্তান। আমাদের দায়িত্ব রয়েছে যারা দায়িত্বে আছেন তাদের প্রতি। এই বাহিনীকে আমরা আরও শক্তিশালী করতে চাই।”

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এই প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, “সশস্ত্র বাহিনী যেই উদ্দেশ্যে গঠিত হয়েছে, আমরা সেই লক্ষ্যই স্মরণ রাখব। আমরা সবাই যেন দেশের জন্য কাজ করতে পারি। সবাই ভালো থাকবেন।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD