Logo

এবার আসছে ‘ফুয়েল কার্ড’, মিলবে যেসব সুবিধা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ মার্চ, ২০২৬, ১৬:৩১
এবার আসছে ‘ফুয়েল কার্ড’,  মিলবে যেসব সুবিধা
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের সরবরাহ ও কৃত্রিম সংকট রোধে সরকার সব ধরনের গাড়ির জন্য ‘ফুয়েল কার্ড’ চালুর পরিকল্পনা করেছে। জ্বালানি বিভাগ ইতোমধ্যেই এ প্রকল্পের কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, দেশের পাম্পে তেলের সরবরাহ স্বাভাবিক আছে। তবে, ইরান যুদ্ধের কারণে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় পূর্বের তুলনায় তেল দ্রুত শেষ হয়ে যাচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী মজুত করে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে ফুয়েল কার্ড কার্যকর সমাধান হিসেবে দেখা হচ্ছে।

ফুয়েল কার্ডের মাধ্যমে মোটরসাইকেল, প্রাইভেটকার, ট্রাক ও বাসের মালিকরা তাদের চাহিদা অনুযায়ী তেল সংগ্রহ করতে পারবেন। প্রতিটি কার্ডে থাকবে একটি কিউআর কোড, যার মাধ্যমে নির্দিষ্ট পাম্প থেকে তেল নেওয়া যাবে। তবে এটি কার্যকর করতে কিছু সময় লাগবে।

বিজ্ঞাপন

ফুয়েল কার্ডের সুবিধা:

সহজ পেমেন্ট: ফিলিং স্টেশনে নগদ ব্যতীত লেনদেন সম্ভব এবং প্রতিটি লেনদেনের রেকর্ড রাখা যাবে।

খরচ নিয়ন্ত্রণ: কোম্পানি বা গাড়ির মালিক জ্বালানি ব্যবহারের সীমা নির্ধারণ করতে পারবেন, এবং বিস্তারিত রিপোর্ট পাবেন।

বিজ্ঞাপন

নিরাপত্তা: কার্ডটি নির্দিষ্ট গাড়ি বা চালকের সঙ্গে যুক্ত থাকবে, চুরি ও অপব্যবহার রোধ করবে।

সময়ের সাশ্রয়: কাগজের রসিদ রাখার ঝামেলা কমবে এবং এককালীন চালান পাওয়ার সুবিধা থাকবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD