স্বাধীনতার শক্তিকে এগিয়ে নিতে অপশক্তিকে প্রতিহত করতে হবে

স্বাধীনতার শক্তিকে এগিয়ে নিতে সব ধরনের অপশক্তিকে প্রতিহত করে সামনের দিকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীর সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশবিরোধী শক্তি নতুনভাবে মাথাচাড়া দিয়ে উঠছে। যারা একসময় পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করে হত্যাকাণ্ড ও নির্যাতনে জড়িত ছিল, তারা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের ইতিহাসে ১৯৭১ সালের গুরুত্ব সর্বোচ্চ এবং তা অন্য কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয়।








