Logo

আগামীকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ মার্চ, ২০২৬, ১৯:৪০
আগামীকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার (২৮ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী তারেক রহমান দলীয় কার্যালয়ে উপস্থিত থাকবেন।

এদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কার্যালয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ প্রস্তুতির তদারকি করেছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD