ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় যুদ্ধাপরাধী কয়েদির মৃত্যু

যুদ্ধাপরাধে অভিযুক্ত আব্দুর মান্নান হাওলাদার (৮৬) নামে এক বন্দির মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিজ্ঞাপন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা আব্দুর মান্নান কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মেডিসিন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প সূত্র জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।








