Logo

প্রতিদিন ১৬৭ কোটি টাকার জ্বালানি ভর্তুকি দিচ্ছে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ মার্চ, ২০২৬, ১৬:১৮
প্রতিদিন ১৬৭ কোটি টাকার জ্বালানি ভর্তুকি দিচ্ছে সরকার
ছবি: সংগৃহীত

যশোরে এক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, সরকার প্রতিদিন জ্বালানি তেলে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিয়ে জনগণের দুর্ভোগ কমাতে কাজ করছে।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, “বহির্বিশ্বের অস্থিরতার মধ্যেও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি। তেলের মূল্য বাড়লে বিদ্যুৎ, গণপরিবহন ও খাদ্যপণ্যের দামও বাড়ে। আমরা সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রেখেছি। ঈদের আগে গড়ে প্রতিদিন ২৪–২৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছে।”

তিনি আরও জানান, দেশের ৮০টি দেশ জ্বালানি দাম বৃদ্ধি করেছে, কিন্তু বাংলাদেশ সরকার এখনও তেলের দাম বৃদ্ধি করেনি। দেশের ডিজেল চাহিদা গড়ে ১২ হাজার টন এবং পেট্রোল অকটেনের চাহিদা ১২০০–১৪০০ মেট্রিক টন।

বিজ্ঞাপন

অমিত বলেন, “সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। ফ্যামিলি কার্ডের কাজ চলছে, ধর্মগুরুদের সম্মানী চালু হয়েছে এবং পহেলা বৈশাখে কৃষক কার্ড দেওয়া হবে। এ ধরনের উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণ হবে।”

অনুষ্ঠানে ১৫৩ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তিকে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার এবং সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD