Logo

তেলের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা করছে কালোবাজারিরা: জ্বালানিমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ মার্চ, ২০২৬, ১৫:৫৩
তেলের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা করছে কালোবাজারিরা: জ্বালানিমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে কিছু অসাধু চক্র—এমন অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ মার্চ) সিরাজগঞ্জ জেলার সয়দাবাদ এলাকায় ৬৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌর বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। ইরান যুদ্ধ শুরুর আগে যে পরিমাণ তেল সরবরাহ করা হতো, এখনো একই হারে সরবরাহ অব্যাহত আছে। তবে যুদ্ধ পরিস্থিতির পর হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় আগের মতো এক থেকে দেড় দিনে বিক্রি হওয়া তেল এখন মাত্র দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তেলের সরবরাহ আগের মতোই থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। দেশের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপাররা (এসপি) বিষয়টি মনিটরিং করছেন।

এ সময় নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, বর্তমানে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, ফলে কোথাও লোডশেডিং নেই। নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার গুরুত্ব দিচ্ছে, আর সে কারণেই সৌর বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শন করা হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ সোলার পাওয়ার প্ল্যান্ট এবং নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD