Logo

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ, ২০২৬, ২০:০৫
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান
ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর বঙ্গভবনে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বঙ্গভবনে পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, পৌঁছানোর পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী অধ্যাপিকা রেবেকা সুলতানা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে কুশল বিনিময় হয়।

বিজ্ঞাপন

এর আগে, বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের বিশেষ প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে গ্যালারিতে বসে খেলা উপভোগ করার পর সরাসরি বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হন তিনি। 

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক ও সৌজন্য সাক্ষাৎ। 

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD