শাহজালাল বিমানবন্দরে এক মাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায়। ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত এক মাসে এই রুটের ৭৯৭টি ফ্লাইট বাতিল হয়েছে, যার ফলে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
বিজ্ঞাপন
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (২৭ মার্চ) আরও ২২টি ফ্লাইট বাতিল হয়েছে। যুদ্ধের কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করেছে, যার সরাসরি প্রভাব পড়েছে ঢাকা রুটে।
আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত চারটি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ছয়টি, গালফ এয়ার (বাহরাইন) দুটি, কাতার এয়ারওয়েজ চারটি, এমিরেটস এয়ারলাইন্স দুটি এবং জাজিরা (কুয়েত) চারটি ফ্লাইট অন্তর্ভুক্ত।
বিজ্ঞাপন
বিমানবন্দর সূত্রে খবর অনুযায়ী, গত এক মাসে দৈনিক বাতিল হওয়া ফ্লাইট সংখ্যা বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে।








