Logo

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট, ২০২৬, ১৪:৪৭
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি
ছবি: সংগৃহীত

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং দ্রুত জাতীয় মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। তাদের দাবি, দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান মজুরিতে শ্রমিকদের পরিবার নিয়ে চলা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে ন্যায্য ও বাস্তবসম্মত মজুরি কাঠামো জরুরি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ‘অবিলম্বে জাতীয় মজুরি বোর্ড পুনর্গঠন এবং জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব দাবি উঠে আসে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান ও বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। বৈঠকে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বৈঠকে শ্রমিক নেতারা বলেন, ন্যায্য মজুরি কোনো অনুগ্রহ নয়; এটি শ্রমিকের অধিকার এবং সম্মানজনক জীবনযাপনের অন্যতম ভিত্তি। বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে বৈজ্ঞানিক ও বাস্তবভিত্তিক মজুরি কাঠামো নির্ধারণ করা প্রয়োজন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

একই সঙ্গে রাজনৈতিক ও মালিকপক্ষের প্রভাবমুক্ত স্বাধীন মজুরি বোর্ড গঠনের দাবি জানান তারা।

বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সেন্ট্রাল প্রেসিডেন্ট ফেরদৌসী বেগম বলেন, দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে দক্ষ শ্রমিকদের অনেকে বিদেশে পাড়ি জমাচ্ছেন। এ প্রবণতা বন্ধে দ্রুত মজুরি বোর্ড গঠন করে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। তিনি গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানান।

বিজ্ঞাপন

শ্রমিক নেতারা আরও বলেন, শুধু বেতন বাড়ানোই যথেষ্ট নয়। শ্রমিকদের বাড়িভাড়া, রেশন, আবাসন, চিকিৎসা, শিক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ট্রেড ইউনিয়ন ও যৌথ দরকষাকষির অধিকার কার্যকর করারও দাবি জানান তারা।

জাতীয় শ্রমিক জোটের সভাপতি মাহাতাব উদ্দিন শহীদ বলেন, প্রচলিত আইন অনুযায়ী তিন বছর পর মজুরি বোর্ড পুনর্গঠনের কথা থাকলেও তা নিয়ে বিলম্ব হচ্ছে। ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি বোর্ড গঠন করে ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানান তিনি।

শ্রমিক নেতা শাহিদাও গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান। তার মতে, বর্তমান বাজার পরিস্থিতিতে কম মজুরিতে শ্রমিকদের পরিবারের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। দ্রব্যমূল্য ও বাড়িভাড়া বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত মজুরি পুনর্নির্ধারণের প্রয়োজন রয়েছে।

বিজ্ঞাপন

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করা হলে রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি দ্রুত জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাক খাতসহ বিভিন্ন শিল্পের জন্য পৃথক মজুরি বোর্ড গঠনের দাবি জানান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD