Logo

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলায় আরও ৩ জন গ্রেফতার

profile picture
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম
২৮ মার্চ, ২০২৬, ১৮:২৭
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলায় আরও ৩ জন গ্রেফতার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মামলায় মোট ২০ জন আসামিকে আটক করা হলো।

বিজ্ঞাপন

শনিবার র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাইদুল ইসলাম, মো. পারভেজ ও মো. বেলাল। পৃথক অভিযানে তাদের নোয়াখালীর কবিরহাট, চট্টগ্রামের পাহাড়তলী ও বায়েজিদ বোস্তামী এলাকা থেকে আটক করা হয়।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে অভিযান চালালে র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা হয়। এতে চার সদস্য গুরুতর আহত হন। পরে তাদের চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হলে ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন তোলে।

বিজ্ঞাপন

এ ঘটনায় র‍্যাব-৭ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ২৯ জনের নাম উল্লেখসহ ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে। মামলায় হত্যা, হত্যাচেষ্টা ও হামলাসহ একাধিক অভিযোগ আনা হয়।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, এজাহারভুক্ত ও তদন্তে পাওয়া আসামিদের ধরতে ধারাবাহিক অভিযান চলছে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD