Logo

সংসদে হাসনাতের বক্তব্যে হাসলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ, ২০২৬, ২১:৫৯
সংসদে হাসনাতের বক্তব্যে হাসলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে এক ভিন্নধর্মী ও হাস্যরসাত্মক মুহূর্তের সৃষ্টি হয়, যখন কুমিল্লা থেকে নির্বাচিত এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বক্তব্যে হাসিতে ফেটে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) অধিবেশনের এক পর্যায়ে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আবদুল্লাহ নিজের বয়স ও স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক অভিজ্ঞতার তুলনা তুলে ধরেন।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী’ বলে অভিহিত করে তিনি বলেন, আমার সাড়ে ২৭ বছর বয়স, স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম সংসদে আসেন ১৯৯১ সালে, আর আমার জন্ম ১৯৯৮ সালে। তাই সম্বোধনের ক্ষেত্রে ভুল হয়ে থাকলে আমি এপোলজি করছি। এছাড়া ভুল সম্পর্কে আমাদেরকে জানালে কিংবা নোটিশ করলে আমরা সেগুলো সংশোধন করতে রাজি।

বিজ্ঞাপন

তার এই বক্তব্য শুনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হেসে ওঠেন এবং পরে মন্তব্য করেন, কম বয়সে সংসদে আসা সত্যিই একটি সৌভাগ্যের বিষয়।

এর আগে একই বক্তব্যে হাসনাত আবদুল্লাহ পুলিশ বাহিনীর বাজেট সংক্রান্ত বিষয়ও তুলে ধরেন। তিনি বলেন, বিভিন্ন দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় তারা নানা সমস্যার মুখে পড়েন। অনেক সময় প্রয়োজনীয় ব্যয়ের জন্য বাহিরের সহায়তার ওপর নির্ভর করতে হয়।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, পুলিশের জন্য বরাদ্দ বাড়ানো হলে দুর্নীতির ঝুঁকি কমবে এবং তারা আরও স্বচ্ছভাবে দায়িত্ব পালন করতে পারবে। এতে করে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকারিতা বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD