ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন পরিচালক মাহমুদুল হাসান

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লে. কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি। তিনি সদ্য বিদায়ী পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন।
বিজ্ঞাপন
গত ২৯ মার্চ এই কর্মকর্তাদ্বয় দায়িত্বভার গ্রহণ ও অর্পণ করেন।
লে. কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেছেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন। এছাড়া তিনি মিরপুরে অবস্থিত ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।
বিজ্ঞাপন
নতুন পদে দায়িত্ব নেয়ার সঙ্গে সঙ্গে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমে দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির পরিকল্পনা হাতে নিচ্ছেন।








