Logo

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ এপ্রিল, ২০২৬, ১৮:৫৮
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ আগামী ১ মে শ্রমিক দিবসে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সমাবেশের আয়োজনের ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন

সংগঠনটির পক্ষ থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদ পরবর্তী সাংগঠনিক আলোচনা ও পে-স্কেল গেজেট বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মূখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব মাহমুদুল হাসান সঞ্চালনা করেন।

সভায় মো. ওয়ারেছ আলী বলেন, “গত ১১ বছরে নতুন পে-স্কেল না দেওয়ায় কর্মচারীরা ঋণে জর্জরিত এবং জীবিকা নির্বাহ কষ্টসাধ্য হয়ে উঠেছে। বার্ষিক বেতন বৃদ্ধির সঙ্গে মূল্যস্ফীতির কোনো সমন্বয় না থাকায় অনেকেই রাতের আঁধারে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। বর্তমান ও আগের সরকার আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে দ্রুত পে-স্কেল বাস্তবায়নের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।”

বিজ্ঞাপন

সভায় তিনটি কর্মসূচি ঘোষণা করা হয়:

১। ৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বাকি বিভাগগুলিতে বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।

২। প্রধানমন্ত্রীর কাছে সরাসরি স্মারকলিপি না পৌঁছানো এমপি ও মন্ত্রীর মাধ্যমে স্মারকলিপি দেওয়া হবে এবং সরাসরি সাক্ষাতের চেষ্টা করা হবে।

বিজ্ঞাপন

৩। পহেলা মে জাতীয় শ্রমিক দিবসে প্রেসক্লাব থেকে র্যালি বের করে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে কর্মচারী সমাবেশ হবে। পে-স্কেল গেজেট বাস্তবায়ন না হলে এই সমাবেশ থেকে ধারাবাহিক বড় কর্মসূচি ঘোষণা করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD