প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রবিবার (৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর হাতে বিশেষ উপহার হিসেবে দুটি ঐতিহাসিক ছবি এবং হোয়াইট হাউসের একটি প্রতিরূপ তুলে দেন। একটি ছবিতে বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার-কে একসঙ্গে দেখা যায়। অন্য ছবিতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশ।
বিজ্ঞাপন
এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।








