সংসদে সাউন্ড সিস্টেমের বিভ্রাট, অধিবেশন ৪০ মিনিট মুলতবি

সংসদে সাউন্ড সিস্টেমের বিভ্রাটের কারণে অধিবেশন ৪০ মিনিটের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) বিকেল ৫টা ৫৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্বকালে এই ঘোষণা দেন।
বিজ্ঞাপন
স্পিকার বলেন, স্পিকারের মাইক কাজ করছে না। এছাড়া অন্যান্য সদস্যদের মাইকও সঠিকভাবে কাজ করছে না। এ কারণে অধিবেশন ৪০ মিনিটের জন্য বিরতি দেওয়া হলো। প্রথম ২০ মিনিট নামাজের জন্য এবং পরবর্তী ২০ মিনিট মাইকের সমস্যা সমাধানের জন্য।
তিনি আরও জানান, আজানের সময় হিসাব করে প্রথম ২০ মিনিট বিরতি নামাজের জন্য রাখা হয়েছে। বাকি ২০ মিনিট মাইকের রিপেয়ার ও সাউন্ড সিস্টেম ঠিক করার জন্য ব্যবহৃত হবে।
বিজ্ঞাপন
এর ফলে সংসদে বক্তব্য দেওয়ার সময়ও আপাতত স্থগিত থাকে। স্পিকার বলেন, মাইকের সমস্যার কারণে আজকের অধিবেশনের কার্যক্রম কিছুটা বিলম্বিত হচ্ছে। যত দ্রুত সম্ভব সাউন্ড সিস্টেম ঠিক করা হবে, তারপর কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে।








