Logo

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ এপ্রিল, ২০২৬, ১২:০৭
সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল এবং ২২ ও ২৩ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। পরে ২৬ এপ্রিল বাতিল হওয়া মনোনয়নের বিষয়ে আপিল করা শুরু হয়ে এর নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।

সচিব জানান, ২৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহার এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এ নির্বাচনে বিএনপি ও জোট পাচ্ছে ৩৬ আসন। জামায়াত-এনসিপির জোট ১৩ এবং স্বতন্ত্র ৬ জন মিলিয়ে একটি আসন। এছাড়া রুমিন ফারহানা কারও জোটে থাকছেন না বলে জানান ইসি সচিব।

আইন অনুযায়ী, সাধারণ আসনে নির্বাচনী ফলাফলের সরকারি গেজেট প্রকাশ হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে এ নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। 

আইন অনুযায়ী, সাধারণ আসনের নির্বাচনী ফলাফলের সরকারি গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করতে হয়। গত ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশিত হয়েছে। ফলে এ নির্বাচনের সর্বশেষ সময়সীমা আগামী ১৪ মে পর্যন্ত।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন দ্রুত এ প্রক্রিয়া শেষ করতে চায় বলে জানিয়েছেন ইসি সচিব। তিনি বলেন, আইনের বাধ্যবাধকতা মেনে সময়ের মধ্যেই ভোট সম্পন্ন করা হবে।

সংরক্ষিত নারী আসনের এ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন দল ও জোট তাদের প্রার্থী চূড়ান্ত করার কাজে নেমেছে। নির্বাচন কমিশন আশা করছে, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD