পুলিশ প্রশাসনে বড় রদবদল : ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত আটজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ বদলির নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত এই আদেশে স্বাক্ষর করেন পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন। দুটি আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন: দুপুরে দিল্লিতে বৈঠকে বসছে বাংলাদেশ-ভারত
বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে রয়েছেন—সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত সিফাত-ই-রাব্বান, যাকে পঞ্চগড়ে দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থান্দার খায়রুল হাসানকে কুড়িগ্রামে পাঠানো হয়েছে। অ্যান্টি টেররিজম ইউনিটে কর্মরত সুলতানা ইশরাত জাহানকে সিআইডিতে স্থানান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া বগুড়া সদর সার্কেলের কর্মকর্তা মো. মোস্তফা মঞ্জুরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) এবং চট্টগ্রামের পটিয়া সার্কেলের নোমান আহমদকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
অন্যদিকে, সহকারী পুলিশ সুপার পদমর্যাদার তিন কর্মকর্তাকেও নতুন কর্মস্থলে দায়িত্ব দেওয়া হয়েছে। পটুয়াখালীর বাউফল সার্কেলের আরিফ মুহাম্মদ শাকুরকে কুমিল্লার চৌদ্দগ্রাম সার্কেলে, র্যাবে কর্মরত সনদ বড়ুয়াকে কুমিল্লার লাকসাম সার্কেলে এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা মো. জামশেদ আলমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২০ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২১ এপ্রিল থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।








