Logo

পুলিশে বড় ধরনের রদবদল, ৬ কর্মকর্তার নতুন দায়িত্ব নির্ধারণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ এপ্রিল, ২০২৬, ১৪:৪০
পুলিশে বড় ধরনের রদবদল, ৬ কর্মকর্তার নতুন দায়িত্ব নির্ধারণ
ছবি: সংগৃহীত

দেশের পুলিশ প্রশাসনে আবারও বড় ধরনের রদবদল আনা হয়েছে। চারজন অতিরিক্ত পুলিশ সুপারসহ মোট ছয়জন কর্মকর্তাকে নতুন পদে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) পুলিশ সদরদপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লেখিত পদ ও কর্মস্থলে বদলি করা হয়েছে।

নতুন আদেশ অনুযায়ী, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মো. জাহিদুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিনকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদকে গোপালগঞ্জে একই পদে বদলি করা হয়েছে। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব ত্রিপুরাকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

একই সঙ্গে সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এহসানুল হককে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সহকারী পুলিশ সুপার মো. শরিফুল ইসলামকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তালিকার প্রথম কর্মকর্তার পূর্বে পাবনায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে। একইভাবে তৃতীয় কর্মকর্তার র‍্যাবে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পূর্ববর্তী বদলির নির্দেশনাও বাতিল করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২২ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৩ এপ্রিল থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD