Logo

মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিমের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ এপ্রিল, ২০২৬, ১৬:৩৮
মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিমের
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই এই আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই আমন্ত্রণের বিষয়টি সামনে আসে। বৈঠকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।

সাক্ষাতের শুরুতেই আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ আন্দোলন ও চলমান অগ্রগতির প্রশংসা করেন। বৈঠকে মাহদী আমিন প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং একটি বিশেষ চিঠি হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

বৈঠকে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং শোষণ প্রতিরোধে স্বচ্ছ ও জবাবদিহিমূলক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার বিষয়ে উভয় পক্ষই দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে উভয় দেশ। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর নতুন সুযোগ নিয়েও আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

সর্বশেষে, বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে দুই পক্ষ ভবিষ্যতে এই সহযোগিতা আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD