Logo

রাজধানীর তুরাগ বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ এপ্রিল, ২০২৬, ১৯:২৮
রাজধানীর তুরাগ বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় আব্দুর রহমান হাই স্কুলের পাশে অবস্থিত একটি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানিয়েছেন, বুধবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ইউনিটগুলো পাঠানো হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD