Logo

একদিনে রাজউকের ৮ মোবাইল কোর্ট

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ এপ্রিল, ২০২৬, ২০:৫৫
একদিনে রাজউকের ৮ মোবাইল কোর্ট
ছবি প্রতিনিধি।

রাজধানীর মিরপুরের পল্লবি এলাকায় একদিনে ৮টি মোবাইল কোর্ট পরিচালনা করছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) রাজউকের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান ও এফ আর আশিক আহমেদ এ মোবাইল কোর্ট পরিচালনা করছেন।

প্লট নং-৪২, রোড নং-৬, ব্লক- এইচ, ইস্টার্ন হাউজিং (২য় পর্ব), পল্লবী আবাসিক এলাকা মিরপুরে নির্মাণাধীন ৬ তলা ইমারতের অনুমোদিত নকশা বহির্ভূত অংশ আংশিক অপসারণ করা হয়েছে এবং অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ ভেঙ্গে অপসারণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

প্লট নং-৩৫, রোড নং-৪, ইস্টার্ন হাউজিং (২য় পর্ব), পল্লবী আবাসিক এলাকা মিরপুর, ঢাকাতে নির্মাণাধীন ৪ তলা ইমারতের অনুমোদিত নকশা বহির্ভূত অংশ আংশিক অপসারণ করা হয়েছে এবং অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ মালিক নিজ উদ্যোগে আগামী এক মাসের মধ্যে ভেঙ্গে অপসারণ করবেন মর্মে অঙ্গীকারনামা প্রদান করেন।

প্লট নং-৩০, রোড নং-৬, ইস্টার্ন হাউজিং (২য় পর্ব), পল্লবী আবাসিক এলাকা মিরপুর, ঢাকাতে নির্মাণাধীন ৫ তলা ইমারতের অনুমোদিত নকশা বহির্ভূত অংশ আংশিক অপসারণ করা হয়েছে এবং অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ মালিক নিজ উদ্যোগে আগামী এক মাসের মধ্যে ভেঙ্গে অপসারণ করবেন মর্মে অঙ্গীকারনামা প্রদান করেন।

প্লট নং-৩৪, রোড নং-৫, ব্লক -এইচ, ইস্টার্ন হাউজিং (২য় পর্ব), পল্লবী আবাসিক এলাকা মিরপুর, ঢাকাতে নির্মাণাধীন ৪ তলা ইমারতের অনুমোদিত নকশা বহির্ভূত অংশ আংশিক অপসারণ হয়েছে এবং অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ ভেঙ্গে অপসারণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

প্লট নং-২৪, রোড নং-৭, ব্লক -এইচ, ইস্টার্ন হাউজিং (২য় পর্ব), পল্লবী আবাসিক এলাকা মিরপুর, ঢাকাতে নির্মাণাধীন ৮ তলা ইমারতের অনুমোদিত নকশা বহির্ভূত অংশ আংশিক অপসারণ করা হয়েছে এবং অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ ভেঙ্গে অপসারণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

প্লট নং-২৩, রোড নং-৮, ব্লক -এইচ, ইস্টার্ন হাউজিং (২য় পর্ব), পল্লবী আবাসিক এলাকা মিরপুর, ঢাকাতে নির্মাণাধীন ৮ তলা ইমারতের অনুমোদিত নকশা বহির্ভূত অংশ আংশিক অপসারণ করা হয়েছে এবং অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ ভেঙ্গে অপসারণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

প্লট নং-১৫, রোড নং-৬ এবং-৪, ব্লক-এইচ, ইস্টার্ন হাউজিং (২য় পর্ব), পল্লবী আবাসিক এলাকা মিরপুর, ঢাকাতে নির্মাণাধীন ৬ তলা ইমারতের অনুমোদিত নকশা বহির্ভূত অংশ মালিক নিজ উদ্যোগে আগামী এক মাসের মধ্যে ভেঙ্গে অপসারণ করবেন মর্মে অঙ্গীকারনামা প্রদান করেন।

প্লট নং-৩৫, রোড নং-৫, ব্লক-এইচ, ইস্টার্ন হাউজিং (২য় পর্ব), পল্লবী আবাসিক এলাকা মিরপুর, ঢাকাতে নির্মাণাধীন ৫ তলা ইমারতের অনুমোদিত নকশা বহির্ভূত অংশ আংশিক অপসারণ করা হয়েছে এবং অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ ভেঙ্গে অপসারণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় অথরাইজড অফিসার-৩/১ এর যৌথ তত্ত্বাবধানে সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD