বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় হঠাৎ বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। আকস্মিক এই কর্মসূচি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মিছিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যার ঘটনার বিচার দাবি করা হয়। একইসঙ্গে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তি এবং সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানানো হয়।
বিজ্ঞাপন
শুক্রবার (১০ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বাজারের পূর্ব পাশে প্রধান সড়কে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হঠাৎ করেই কয়েকজন যুবক সড়কে নেমে মিছিল শুরু করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে করে ওই এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়।
আরও পড়ুন: বিএনপির নারী আসনে মনোনয়ন ফরম বিক্রি শুরু
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন যুবক সড়কে নেমে মিছিল শুরু করে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। অল্প সময়ের মধ্যেই তারা স্থান ত্যাগ করে।
বিজ্ঞাপন
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, ঘটনাটি তাদের নজরে এসেছে। কারা এই মিছিল করেছে তা শনাক্তের চেষ্টা চলছে।
বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।








