Logo

ভিসার মেয়াদ নয়, থাকার সময় নির্ধারণ করেন ইমিগ্রেশন কর্মকর্তা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল, ২০২৬, ১৬:১৩
ভিসার মেয়াদ নয়, থাকার সময় নির্ধারণ করেন ইমিগ্রেশন কর্মকর্তা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীরা ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অবস্থান করতে পারবেন—এমন ধারণা সঠিক নয় বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দেশটিতে একজন বিদেশি কতদিন থাকতে পারবেন, সেই সময়সীমা নির্ধারণ করেন প্রবেশের সময় দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।

বিজ্ঞাপন

শনিবার (১১ এপ্রিল) এক বার্তায় দূতাবাস এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়। এতে বলা হয়, অনেক ভ্রমণকারী ভিসার মেয়াদকে থাকার অনুমোদিত সময় হিসেবে ধরে নেন, যা প্রকৃতপক্ষে ভুল ধারণা। যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ইমিগ্রেশন কর্মকর্তা ভ্রমণকারীর অবস্থানের অনুমোদিত সময় নির্ধারণ করে দেন, যা ভিসার মেয়াদের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।

দূতাবাসের তথ্য অনুযায়ী, ভ্রমণকারীর কাছে থাকা বি১/বি২ ভিজিটর ভিসা শুধুমাত্র যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়, সেখানে কতদিন থাকা যাবে তা নির্ধারণ করে না। বরং দেশটিতে প্রবেশের সময় ইমিগ্রেশন কর্মকর্তার দেওয়া অনুমতিই চূড়ান্ত হিসেবে বিবেচিত হয়।

বিজ্ঞাপন

ভ্রমণকারীরা কতদিন থাকার অনুমতি পেয়েছেন, তা জানতে তাদের I-94 নথিতে উল্লেখিত “admit until date” দেখতে বলা হয়েছে। এই তারিখেই নির্ধারিত হয় যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার শেষ সময়সীমা।

দূতাবাস আরও জানায়, নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে তা ইমিগ্রেশন আইন লঙ্ঘনের শামিল হতে পারে, যা ভবিষ্যতে ভিসা প্রাপ্তি বা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে। তাই ভ্রমণকারীদের যথাযথ নিয়ম মেনে অবস্থান করার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD