সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন শনিবার

সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। তার নেতৃত্বাধীন সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।








