Logo

পুলিশে বড় রদবদল : তিন জেলার এসপিসহ বদলি ৬ কর্মকর্তা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল, ২০২৬, ১৬:১৩
পুলিশে বড় রদবদল : তিন জেলার এসপিসহ বদলি ৬ কর্মকর্তা
ছবি: সংগৃহীত

দেশের তিনটি জেলায় পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন এনে মোট ছয়জন কর্মকর্তাকে নতুনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে এবং এতে উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষর রয়েছে।

প্রকাশিত আদেশ অনুযায়ী, শেরপুর জেলার বর্তমান পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে। অন্যদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে খুলনা জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ স্থানান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এ কে এম জহিরুল ইসলামকে শেরপুর জেলার নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নাটোর জেলার পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে নাটোর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ বিবেচনায় জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD