Logo

দেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ মে, ২০২৬, ১৪:৪৮
দেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের সব থানাকে দালালমুক্ত করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। থানায় সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে এবং পুলিশি সেবাকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে এই নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় মন্ত্রী থানার বিভিন্ন দপ্তর, হাজতখানা এবং সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। তিনি থানার পরিবেশ, সেবা প্রদানের পদ্ধতি এবং জনসাধারণের সঙ্গে পুলিশের আচরণ সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভিজ্ঞতা, সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে অবগত হন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিউটি অফিসারসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য সততা, ন্যায়পরায়ণতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনোভাবেই সেবাপ্রার্থীদের হয়রানি বা অনিয়ম বরদাস্ত করা হবে না।

তিনি বিশেষভাবে থানাগুলোতে দালালচক্রের উপস্থিতি নির্মূলের ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। মন্ত্রী বলেন, থানায় সেবা নিতে এসে কেউ যেন দালালের শরণাপন্ন হতে বাধ্য না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

এছাড়া দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। জনগণের জন্য নিরাপদ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD